যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
যশোর বেনাপোল সড়কে বুধবার বেলা ১১ টার দিকে গদখালি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মশিয়ার রহমান নামে একজন কলেজ শিক্ষক নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যশোর-সাতক্ষীরা রূটের একটি যাত্রীবাহী বাসের সাথে মশিয়ার রহমানের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মশিয়ার রহমান যশোরের শার্শা উপজেলার সাতমাইল এলাকার বাসিন্দা। তিনি শার্শার বাগআঁচড়া কলেজের ব্যবস্থাপনা কলেজের শিক্ষক।
