২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় সেনাপ্রধানের কাছে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ স্মারক হস্তান্তর

সাংবাদিক সুরজিৎ সেন ১৯৭১ সালে ঢাকায় পাকিস্তান বাহিনীর পতনের প্রামাণ্য আলোকচিত্রসহ বিভিন্ন ঐতিহাসিক দলিলপত্র ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেজে সিংয়ের কাছে তুলে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রদীপ চক্রবর্তী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 06:45 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

সুরজিৎ সেন (৮১) অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনের একজন সিনিয়র খবর পাঠক ও ঘোষক। তার সংগ্রহে থাকা এসব ঐতিহাসিক স্মারক, দলিলপত্র ও আলোকচিত্র জাদুঘরে প্রদর্শনের জন্য আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের পর বিদেশি সাংবাদিকদের মধ্যে তিনিই প্রথম ঢাকায় আসেন এবং সদ্য প্রতিষ্ঠিত বাংলাদেশ সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তি ও রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, ছাত্রনেতা এবং আল-বদর ও রাজাকারের সদস্যদের সাক্ষাৎকার নেন।

এছাড়াও তিনি বেশ কয়েকটি বিশেষ প্রতিবেদনও রচনা করেন। সেগুলোর মধ্যে রয়েছে ‘ইন দ্য নেইম অব ইসলাম’ এবং ‘দি এনাটমি অব এ পাকিস্তান সোলজার’।

স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের পক্ষে জেনারেল এএ খান নিয়াজীর আত্মসমপর্ণ অনুষ্ঠানের বিভিন্ন ঐতিহাসিক আলোকচিত্রও তার সংরক্ষণে ছিল।