গাইবান্ধায় জিপিএ-৫ পেয়েছে ২৬ শিক্ষার্থী
গাইবান্ধা জেলার ১০টি কলেজের ২৬ জন শিক্ষার্থী এবারের এইচএসসি ফলাফলে জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সাক্ষর রেখেছে।
এর মধ্যে আহমেদ উদ্দীন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের ছয়জন জিপিএ-৫ পেয়ে ফলাফলের শীর্ষে রয়েছে।
এছাড়াও গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে পাঁচজন, পলাশবাড়ি টেকনিক্যাল কলেজ থেকে তিনজন, গাইবান্ধা সরকারি মহিলা কলেজ, গোবিন্দগঞ্জ মহিলা কলেজ, সুন্দরগঞ্জ ডিডব্লিউ কলেজ ও ফুলছড়ি ডিগ্রি কলেজ থেকে দু’জন করে এবং নাকাইহাট কলেজ ও পলাশবাড়ি আদর্শ কলেজ থেকে একজন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
অন্যদিকে গাইবান্ধা জেলার পাঁচটি কলেজের কেউই এবারের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি বলে জানা গেছে।
