২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর মিরপুরে সহযোগিদের গুলিতে সন্ত্রাসী নিহত

রাজধানীর মিরপুরে সোমবার রাতে সহযোগীদের গুলিতে এক সন্ত্রাসীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 09:19 AM

Updated : 26 Apr 2022, 06:09 PM

নিহত শহীদুল ইসলাম জুয়েল(২৫) মাদারীপুর জেলার কালকিনি থানার বিধাবাগিশ গ্রামের হালিম তালুকদারের ছেলে। সে পল্লবীর চার নং লেনের ১১/ডি, ৬২ নম্বর বাড়িতে থাকত।

মিরপুর সেকশন ৬ এর এক নম্বর রেডে নির্মাণাধীন ১৪ নম্বর বিল্ডিংয়ের নিচতলার মেঝেতে সোমবার রাত সাড়ে ১০টায় শহিদুলের লাশ পাওয়া যায়। সন্ত্রাসীরা কপালে পিস্তল ঠেকিয়ে গুলি করে তাকে হত্যা করে।

স্থানীয়রা জুয়েলসহ তিন চারজনকে ওই বিল্ডিংয়ে ঢুকতে দেখে। পরে জুয়েল ছাড়া আর সবাইকে তারা ফিরে আসতে দেখেছে। এরপর তারা গুলিবিদ্ধ জুয়েলকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

ময়না তদন্তের জন্য পুলিশ মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) পাঠিয়েছে।

পুলিশ জানায়, আভ্যন্তরীন কোন্দলের কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

এ ব্যাপারে কোন মামলা হয়নি।