২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বিএনপি ক্যাডারদের হাতে আওয়ামী লীগ কর্মী খুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া গ্রামে সোমবার বিএনপি ক্যাডাররা আওয়ামী লীগের বর্ষীয়ান এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 11:25 AM

Updated : 26 Apr 2022, 06:09 PM

পুলিশ জানায়, মোক্তার মন্ডল (৬০) বিকালে বোয়ালিয়া বাজারে যাবার পথে ধারালো অস্ত্রধারী কয়েকজন সন্ত্রাসী তার ওপর চড়াও হয় এবং তার পায়ের রগ কেটে দেয়।

মারাত্মক আহত অবস্থায় মোক্তার মন্ডলকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হয় এবং সেখানে রাত ১০ টায় তার মৃত্যু ঘটে।

মোক্তার মন্ডল মৃত্যুর আগে বিএনপি ক্যাডারদের নাম বলে গেছেন।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।