মেহেরপুরে দুর্বৃত্তদের বোমায় বিএনপি নেতা নিহত
মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে সোমবার দুপুরে বিএনপির গ্রাম কমিটির সহ সম্পাদক মেহেদী হাসান শিলুকে (৩৫) সন্ত্রাসীরা বোমা নিক্ষেপ করে হত্যা করেছে।
বোমার আঘাতে অপর বিএনপি নেতা শুক্কুর আলী মেম্বারের (৪৫) শরীর ঝলসে যায়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গাংনী শহর থেকে একটি মোটর সাইকেলযোগে শিলু ও শুক্কুর আলী কসবা যাচ্ছিল। তারা কসবা ভাটপাড়া মাঠে পৌঁছলে সেখানে ওৎ পেতে থাকা দুর্বুত্তরা কয়েকটি বোমা নিক্ষেপ করলে শিলু ঘটনাস্থলেই মারা যায়। আহত শুক্কুর আলীকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়ায় পাঠানো হয়। পুলিশের ধারণা, চরমপন্থীরা এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
