২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে ‘নিরাপদ অভিবাসন’ বিষয়ক কর্মশালা শুরু

ব্রিটিশ হাইকমিশন আয়োজিত ‘নিরাপদ অভিবাসন’ শীর্ষক পাঁচদিনের এক কর্মশালা রোববার রাজধানীতে শুরু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 03:11 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের জন্যে অয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলংকার নির্বাচিত সাংবাদিকরা অংশ নিচ্ছেন।

ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী কর্মশালা উদ্বোধন করেন। কর্মশালাটির মূল বিষয় নিরাপদ অভিবাসন। এতে থাকছে বিশেষজ্ঞদের আলোচনা, প্রশ্নোত্তর পর্ব, মুক্ত আলোচনা, মাঠ পর্যায়ে প্রায়োগিক চর্চা এবং বিবিসি-র প্রশিক্ষণ অধিবেশন।

আন্তর্জাতিক অভিবাসন সংগঠন (আইওএম) এবং শরণার্থী ও অভিবাসন আন্দোলন ইউনিট (আরএমএমআরইউ)-এর সহায়তায় এবং ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সের মূল লক্ষ্য, পেশাদার সাংবাদিকদের রিপোর্টিং দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ অভিবাসন বিষয়ে নিয়ে লেখালেখি ও আলোচনা উৎসাহিত করা।

এ কর্মশালায় অংশগ্রহণকারী দেশগুলোর সাংবাদিকদের মধ্যে অবৈধ অনুপ্রবেশের বিপক্ষে সচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে লেখালেখি ও অনুষঙ্গিক সক্রিয়তা বাড়ানোর ওপর জোর দেওয়া হবে।