কুমিল্লায় গণপিটুনিতে ৩ ডাকাত নিহত
কুমিল্লার লাকসাম পৌর এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতিকালে জনতার গনপিটুনিতে তিন ডাকাত নিহত এবং অপর দুইজন আহত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে লাকসাম-চাঁদপুর সড়কের পরানপুর নামক স্থানে একটি সাদা প্রাইভেট কারে করে কয়েকজন ডাকাত বাস থামিয়ে যাত্রীদের সর্বস্ব লুটে নেয়। এ সময় যাত্রীদের চিৎকারে জনতা ডাকাতদের ধরে ফেলে গণপিুটনি দেয়। এতে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন কামাল (৩৫) ও হাবিব (২৫) নামে দুই ডাকাত নিহত হয়। আহত অপর তিন ডাকাতকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সোমবার আজাদ নামে অপর এক ডাকাতের মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে।
এ ব্যাপরে লাকসাম থানায় একটি মামলা হয়েছে। মামলা নম্বর ৩৯৯/৪০২, ২৬/০৯/০২
