২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

ভোলার মনপুরায় এক সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত ও একজন আহত হয়েছে। পুলিশ সোমবার এ খবর জানিয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 02:04 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

নিহত কিশোরের নাম সাদ্দাম হোসেন (১২)।

ভোলা জেলার মনপুরা উপজেলার বাংলাবাজার-হাজীরহাট সড়কে সন্ধ্যার দিকে একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা সাইকেল আরোহী সাদ্দামকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত সাদ্দাম সাচুরিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। এসময় স্থানীয় পথচারী রিপন (১৫) আহত হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, গিয়াস পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় সাদ্দাম নিহত হয়। বাসটি থানা পুলিশের হেফাজতে রয়েছে।