বিশ্ব পর্যটন দিবস উদযাপন করবে সোনারগাঁ হোটেল
২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস ২০০৫ উদযাপন উপলক্ষ্যে রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল কর্তৃপক্ষ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে বাংলাদেশী রান্না ও ক্যাফে বাজার রেস্টুরেন্টে বাংলাদেশী সাংস্কৃতিক প্রদর্শনী এবং আন্তর্জাতিক খাদ্য উৎসব প্রদর্শনী।
বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন কর্মসূচির উদ্বোধন করবেন।
