২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলে খাবার বিতরণ: মান নিয়ন্ত্রণে ডব্লিউএফপি’র কঠোর ব্যবস্থা গ্রহণ

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) কুড়িগ্রাম এলাকায় স্কুল শিক্ষার্থীদের মধ্যে মানসম্পন্ন খাবারের বিস্কুট বিতরণের ক্ষেত্রে সর্বচ্চো কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 10:20 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

ডাব্লিউএফপি রোবাবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্কুল শিক্ষার্থীদের মাঝে নিন্মমানের বিস্কুট বিতরণের অভিযোগ পাওয়ায় ওই সকল এলাকাগুলোতে বিস্কুট বিতরণের ক্ষেত্রে গুনগত মান কঠোর ভাবে যাচাই করা হচ্ছে।

স্কুল শিক্ষার্থীদের মাঝে বিস্কুট বিস্বাদ লাগায় অভিযোগের পাওয়ায় তা যাচাই করার জন্য সরকারি পরীক্ষাগারে পাঠানো হয়েছে। বিস্কুটগুলো মানসম্পন্ন নয় বলে পরীক্ষাগারে প্রমানিত হয়েছে।

তবে ল্যাব রিপোর্টে জানা গেছে বিস্কুটগুলো তেতো হওয়ার কারণ এগুলো প্রস্ততে কাঁচামাল নিম্নমানের ছিলো। তবে এগুলো স্বাস্থ্যের জন্যে হানিকর কোনও খাবার নয়। রিপোর্টে আরও বলা হয় এসব বিস্কুট খেয়ে কোনও শিশু অসুস্থ্য হয়ে পড়ার কোনও খবর পাওয়া যায়নি।

ডব্লিউএফপি’র জেলা পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট এনজিওগুলোর কর্মকর্তারা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।