২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ মাসে ৩৯৫টি অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই’র মামলা, ৭৮ লাখ টাকা আদায়

বিএসটিআই চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট ’০৫) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩৯৫টি অবৈধ ও নিম্নমানের প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 09:51 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

এ সময় ক্ষতিপূরণ ও জরিমানা হিসেবে প্রতিষ্ঠানটি ৭৮ লাখ ১৮ হাজার টাকা আদায় করেছে। একই সাথে আট ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআই সূত্রে জানা যায়, সরকার বিভিন্ন সময়ে এসআরও জারির মাধ্যমে মোট ১৪৫টি পণ্যের উপর বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করেছে। এর মধ্যে ৫২টি খাদ্য পণ্য।

ওই পণ্যগুলো বিক্রি, বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচারের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিএসটিআই থেকে সিএম লাইসেন্স নিতে হবে। এ সিদ্ধান্ত অমান্য করলে বিএসটিআই অধ্যাদেশ ১৯৮৫ ও বিএসটিআই (অ্যামেন্ডমেন্ট) এ্যাক্ট ২০০৩ অনুযায়ী ভ্রাম্যমান আদালত সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিতে পারে।

সূত্র জানায়, ওই আইনের আওতায় ২০০৩ণ্ড০৪ অর্থবছরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ ও নিম্নমানের ২৭৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ সময় ২৭ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান অব্যাহত থাকায় এ জরিমানা আদায়ের পরিমান বিগত অর্থবছরে (২০০৪ণ্ড০৫) আরো বেড়ে যায়। এ সময় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬৯৬টি মামলা দায়ের করে মোট ৭৭ লাখ ২৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় ও ২২ জনকে বিভিন্ন মেয়াদে জেল দেয়।