২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইপিজেড-এ ট্রেড ইউনিয়ন ইস্যুতে চমাস রিয়াজ রহমান বৈঠক

যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স জুডিথ এ চমাস শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রিয়াজ রহমানের সাথে সাক্ষাৎ করে ইপিজেড-এ ট্রেড ইউনিয়ন ইস্যুতে আলোচনা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 09:26 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

বৈঠক শেষে রিয়াজ রহমান সাংবাদিকদের বলেন “এটি ছিলো একটি নিয়মিত বৈঠক এবং আমরা ইপিজেড-এ ট্রেড ইউনিয়ন ইস্যুসহ দ্বি-পাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছি।”

ইপিজেড-এ শ্রমিক সংগঠন করার অধিকার নিশ্চিত করতে বাংলাদেশের শিল্প সম্পর্ক আইনের সংশোনীর জন্যে যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করে আসছে।

তবে প্রধান বিনোয়াগকারী দেশগুলোর মধ্যে কোরিয়া, জাপান এ ধারনার বিরোধীতা করে আসছে।

সম্প্রতি, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), বাংলাদেশের সরকারের ওপর ইপিজেড-এ ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠায় অনুরোধ জানিয়ে আসছে।