২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় এলজিইডি’র প্রকল্প পরিচালক নিহত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মধ্যপাড়ায় রোববার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জেলা এলজিইডি’র প্রকল্প পরিচালক মো. শহিদুল হক (৫০) প্রাণ হারিয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 09:21 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

এলজিইডি সূত্র জানায়, মধ্যপাড়া এলাকায় শহিদুল হককে বহনকারী জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এতে শহিদুল হক এবং গাড়ির চালক আলমগীর (৪৪) মারাত্মক আহত হন।

পরে তাদেরকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শহিদুল হককে মৃত ঘোষণা করেন।

আহত গাড়ির চালক আলমগীর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শহিদুল হকের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার চন্দ্রপুরে। তিনি কিশোরগঞ্জে দু’বার এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দায়িত্বও পালন করেছিলেন।