রাজশাহী শহর রক্ষা বাঁধে উচ্ছেদ অভিযান শুরু, নিজের নামাঙ্কিত ভিত্তি প্রস্তর ভাঙ্গলেন মেয়র মিনু
রাজশাহী সিটি করপোরেশন রাজশাহী শহর রক্ষা বাঁধের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে। শনিবার সকালে সিটি মেয়র মিজানুর রহমান মিনু এ অভিযানের নেতৃত্ব দেন।
এসময় তিনি নিজের নামাঙ্কিত ‘শিমলা পার্ক’র ভিত্তি প্রস্তর ভেঙ্গে ফেলেন। ১৯৯৪ সালে তিনি ওই পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। এছাড়াও অভিযানকালে একটি কৃষি খামার ভেঙ্গে ফেলা হয়।
অভিযানকালে মেয়র বলেন, শিগগির সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
অন্যদিকে, শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোন নোটিশ না দিয়ে স্থাপনা ভেঙ্গে ফেলায় শিমলা পার্ক ও কৃষি খামারের মালিক যথাক্রমে খন্দকার হাসান কবির ও খন্দকার জয়নাল আবেদীন মেয়রের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন।
