বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির আরও অবনতি হয়েছে : লর্ড এভেবেরি
বাংলাদেশে জামাতে ইসলামী ও জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)’র মধ্যে বর্তমানে বিপজ্জনক সম্পর্ক বিরাজ করছে। ব্রিটিশ সংসদীয় মানবাধিকার গ্রুপের ভাইস চেয়ারম্যান লর্ড এভেবেরি এ কথা বলেছেন।
তিনি উল্লেখ করেন, পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া জেএমবি সদস্যরা স্বীকার করেছে, আগে তারা বর্তমান জোট সরকারের অংশীদার জামাতে ইসলামী বা এর ছাত্র সংগঠন শিবিরের সদস্য ছিল।
চলতি মাসের ২০ তারিখে সাউথ লন্ডনে ইউরোপিয়ান হিউম্যান রাইটস কনফারেন্স অন বাংলাদেশের স্টিয়ারিং কমিটি আয়োজিত নৈশভোজে বক্তৃতাকালে তিনি বলেন, গত ১৭ আগস্ট দেশজুড়ে সিরিজ বোমা হামলার মাধ্যমে জামা’আতুল মুজাহিদীন তাদের শক্ত অবস্থান ও চরমপন্থী নেটওয়ার্কের বহি:প্রকাশ ঘটায়।
এর আগে সরকার বাংলাদেশে চরমপন্থী ও ইসলামী জঙ্গি গোষ্ঠির কার্যক্রম অস্বীকার করেছিল। এবারের হামলার মাধ্যমে সরকারের বক্তব্য মিথ্যা প্রমানীত হলো।
আগামী অক্টোবরে হাউজ অব লর্ডসে অনুষ্ঠিতব্য বৈঠকে বাংলাদেশের মানবাধিকার ইস্যু নিয়ে আলোচনা হবে।
