২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ ঘন্টা পর উড়তে পারলো থাই এয়ারওয়েজের চট্টগ্রাম-চিয়াংমাই-ব্যাংকক ফ্লাইট

অবশেষে দীর্ঘ ১৭ ঘন্টা পর থাই এয়ারওয়েজের ১২৫ জন যাত্রীর প্রতীক্ষার অবসান হলো।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

যান্ত্রিক ক্রটির কারণে শুক্রবার থাই এয়ারওয়েজের চট্টগ্রাম-চিয়াংমাই-ব্যাংকক রুটের টিজি-৩১০ ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে আটকে পড়ে। ফ্লাইটটি শুক্রবার দুপুর পৌনে ২টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল।

থাইল্যান্ড থেকে থাই এয়ারওয়েজের বিশেষজ্ঞরা এসে বোয়িং-৭৩৭ বিমানটির যান্ত্রিক ক্রটি দূর করেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বিমানটি ব্যাংককের উদ্দেশে চট্টগ্রাম বিমানবন্দর ত্যাগ করে।

থাই এয়ারওয়েজ সূত্র জানিয়েছে, অনাকাক্সিক্ষত বিরতির কারণে বিমানটি রুট পরিবর্তন করে চট্টগ্রাম থেকে সরাসরি ব্যাংকক রওনা করেছে।