২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হার্ট অ্যাটাকে ঢাবি ছাত্রের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের একজন আবাসিক ছাত্র শনিবার সকালে হার্ট অ্যাটাকে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 05:47 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবদুল্লাহ আল মামুন বুকে ব্যথা অনুভব করলে বিষয়টি তার রুমমেটকে জানান।

এরপর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের একজন চিকিৎসক বলেন, এটি স্বাভাবিক মৃত্যু, তাই ময়নাতদন্তের প্রয়োজন নেই।

মামুনের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার আলিদপুরে। তার বাবার নাম মোবারক আলী। তিনি বাবা মার বড় ছেলে।

নামাজে জানাযা শেষে মামুনের লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়।