বরিশালে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড
বরিশাল নগরীর জেলা বিএনপি কার্যালয়ের কাছে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে শনিবার ভোর রাতে আগুন লেগে ভস্মিভূত হয়েছে।
বৈদ্যুতিক শটসাকির্টের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা বলে বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো: নূরুল আলম দুলাল বিডিনিউজকে জানিয়েছেন।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফারুক স্টোর্সের মাধ্যমে অগ্নিকান্ডের সূচনা ঘটলে পরোক্ষণেই তা পাশ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
