২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালেন মোরশেদ খান

পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান ২০১৫ সালের মধ্যে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য পূরণে উন্নয়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2005, 09:22 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

মন্ত্রী বর্তমানে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করছেন।

নিউ ইয়র্কে জাতিসংঘের ৬০তম সাধারণ অধিশেনের সাইডলাইনে অনুষ্ঠিত গ্রুপ-৭৭ এর মন্ত্রী পর্যায়ের অধিবেশনে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।

এ সময়ে অন্যান্যের মধ্যে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং আবাসিক প্রতিনিধি ড. ইফতেখার আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

মোরশেদ খান বলেন, চুক্তি অনুযায়ী উন্নত দেশগুলো এলডিসিভুক্ত দেশগুলোকে শতকরা ০ দশমিক ২ শতাংশ আনুষ্ঠানিক সহায়তা দিবে। এছাড়াও সকল বাজারে এলডিসি পণ্যের শুল্ ওকোটামুক্ত প্রবেশাধিকারের কথা বলা হয়েছে। অন্যদিকে এলডিসি নিয়ে সকল অফিসিয়াল বিতর্ক বাদ দেওয়া উচিত। শুক্রবার এক বার্তায় জানা এ কথা জানা যায়।

জ্যামাইকার পররাষ্ট্রমন্ত্রী কেথ নাইট বৈঠকে সভাপতিত্ব করেন।