২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাই ও জয়পুরহাটে জেএমবি’র ৩ সদস্য গ্রেফতার

পুলিশ শুক্রবার ঢাকার ধামরাই এবং জয়পুরহাটের ক্ষেতলাল থেকে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)র আরো তিন সদস্যকে গ্রেফতার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2005, 06:35 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

পুলিশ জানায়, বিকেলে ধামরাই এলাকা থেকে জেএমবি সদস্য এরশাদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এরশাদ ধামরাই ইউনিয়নের আশুলিয়া গ্রামের মো: লালমিয়ার ছেলে।

ডিবি পুলিশ এবং ধামরাই থানা পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে ঢাকায় পাঠায়।

পুলিশ তার কাছ থেকে ১৭ আগস্টের বোমা হামলার তথ্য, বই, লিফলেট ও ক্যাসেট উদ্ধার করেছে।

এদিকে জেএমবি’র সাথে জড়িত সন্দেহে জয়পুরহাটের ক্ষেতলাল থানা পুলিশ শুক্রবার সকালে দুই সহোদরকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হচ্ছে, ক্ষেতলাল উপজেলার তালশন গ্রামের মৃত আনসার আলীর পুত্র জাহাঙ্গীর আলম লিটন (২৬) ও রবিউল ইসলাম (২০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে নিজেদেরকে জেএমবি এবং ১৭ আগস্টের বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।