২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দুই দল এলাকাবাসীর সংঘর্ষ, গুলিতে শিশু নিহত

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার হবিগঞ্জে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে এক শিশু গুলিতে নিহত এবং অর্ধশত নারী পুরুষ আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

আহতদের সুনামগঞ্জ জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। নিহত শিশুর নাম মঈনুল (৮)।

জানা যায়, আজমিরীগঞ্জ উজেলায় শিবপাশা গ্রামে স্থানীয় দুই সাবেক ইউপি চেয়ারম্যান মোতাহের হোসেন চৌধুরী ও ওকসিদ মিয়ার মধ্যে বিরোধের জের ধরে সকাল নয়টায় চৌধুরীর লোকজন সশস্ত্র অবস্থায় প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।