২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব উষ্ণায়নে বছরে ১০ হাজার লোকের মৃত্যু ঘটতে পারে

বিরূপ আবহাওয়া এবং মশাবাহিত রোগব্যাধিসহ বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং সংশ্লিষ্ট বিবিধ কারণে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বছরে ১০ হাজার পর্যন্ত লোকের মৃত্যু ঘটতে পারে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2005, 04:35 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একজন বিশেষজ্ঞ বৃহস্পতিবার একথা বলেছেন।

২০০০ সালে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতে উত্তর এশিয়া, এবং দক্ষিন এশিয়া এবং দক্ষিন প্রশান্ত মহাসাগরীয় কিছু কিছু অঞ্চলের লোকজনের ওপর পরিবর্তিত আবহাওয়া ইতোমধ্যেই প্রভাব ফেলতে শুরু করেছে।

ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিবেশ উপদেষ্টা হিসাহি ওগাওয়া বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিভিন্ন কারণে নিদেন পক্ষে বছরে ১০ হাজার লোকের মৃত্যু ঘটবে।

তবে তিনি এই সতর্কতাও ব্যক্ত করেন যে, এই মৃত্যু হার অগামী ৫০ থেকে একশ’ বছরে আরো বৃদ্ধি পেতে পারে। প্রারম্ভিক গবেষনা মতে, বিশ্ব তাপমাত্রা বাড়ার কারণে এই অঞ্চলে সাইক্লোন, টাইফুন, খরা, এবং বন্যা দেখা দিয়েছে।

দৃষ্টান্ত হিসাবে ওগাওয়া পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৯৮০’র দশকের শুরুর চাইতে ৯০ দশকের শেষের দিকে ঝড়ের সংঘটন দুই শতাংশ হারে বেড়েছে বলে উল্লেখ করেন।