২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সহপাঠির আঘাতে মাদ্রাসা ছাত্র নিহত

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বৃহস্পতিবার সকালে সহপাঠির হাতে এক ছাত্র নিহত হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2005, 03:24 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আল জামিয়াতুল নাফিজিয়া ইসলামী মাদাসায় তুচ্ছ ঘটনার জের ধরে আল-আমিনের (১৩) সাথে তার সহপাঠি জাকিরের (১৩) হাতাহাতি হয়। এক পর্যায়ে জাকির লাঠি দিয়ে আঘাত করলে আল আমিন জ্ঞান হারিয়ে ফেলে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদ্রাসার ছাত্ররা জাকিরকে আটক করে আগৈলঝাড়া পুলিশের কাছে সোপার্দ করেছে। এ ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষ বাদী হয়ে জাকিরের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে।