২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাংলা ভাইয়ের প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডার গ্রেপ্তার

কুমিল্লা জেলার দাউদকান্দি থেকে গোয়েন্দা পুলিশ বুধবার সন্ধ্যায় জাগ্রত মুসলিম জনতার প্রধান বাংলা ভাইয়ের প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডার সাইফুল্লাহ আকন্দকে (১৯) গ্রেপ্তার করেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2005, 09:24 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

গ্রেপ্তারকৃত সাইফুল্লার বাড়ি তিতাস উপজেলার বিরামপুর গ্রামে। তার পিতার নাম মোবিন আকন্দ।

সে পুলিশকে জানায়, ১৯৯৬ সাল থেকে রাজশাহীর বাগমারা অঞ্চলে বাংলাভাই’র একজন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী হিসেবে কাজ করছে।

গ্রেপ্তারকৃত সাইফুল্লাহ মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার ছাত্র বলে পুলিশের কাছে জানিয়েছে।

পুলিশ তার কাছ থেকে জেএমবি’র পোস্টার, লিফলেট, জঙ্গীদের ক্যাসেট এবং প্রশিক্ষণের বিভিন্ন তথ্যাবলী ও কাগজপত্র উদ্ধার করেছে।