চুরি যাওয়া পাজেরো জীপ সহ ৬ গাড়ি চোর র্যাবের হাতে আটক
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) সদস্যরা বুধবার গাজীপুর এ চুরি হওয়া একটি পাজেরো জীপসহ ছয় গাড়ি চোরকে আটক করেছে।
অভিযানকালে র্যাবের এক সদস্য আহত হয়।
সূত্র জানায়, দুবৃত্তরা গাজীপুর থেকে জীপটি ছিনিয়ে নেয়ার পর সেটি নিয়ে দুপুর দুইটার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
ইতোমধ্যে জীপ মালিক র্যাব-১ কে এ ব্যাপারে অবহিত করলে তারা উত্তরায় তাদের অফিসের সামনে ব্যারিকেড গড়ে তোলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, র্যাব সদস্যরা জীপটিকে থামার জন্য সংকেত দিলে দুবৃত্তরা তা অমান্য করে সামনে এগোনোর চেষ্টা করে। এ সময় র্যাবের এক সদস্য আহত হয়।
চুরি যাওয়া গাড়িটি সহ দুবৃত্ত দলটিকে র্যাব-১ এর হেফাজতে নেয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। তবে র্যাব-১ এর অপারেশন ডিরেক্টর আবু সোবহানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার কথা অস্বীকার করেন।
