২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে তিন মাস কারাভোগের পর ১১ বাংলাদেশীকে দেশে ফেরত

ভিসার মেয়াদ উত্তীর্ণের পরেও ভারতে অবস্থান করায় সেদেশে তিনমাস কারাভোগের পর বাংলাদেশে ফিরেছে ১১ বাংলাদেশী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2005, 08:01 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

ভারতীয় পুলিশ বুধবার তাদেরকে বেনাপোল সীমান্তে বাংলাদেশী পুলিশের কাছে হস্তান্তর করে।

সূত্র জানায়, এক মাসের ভিসা নিয়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ওই ১১জন মার্চ মাসে ভারতে প্রবেশ করে। ভিসার মেয়াদ শেষ হলেও তারা সেদেশে অবস্থান করে। পরে মেয়াদ বাড়ানোর জন্য কলকাতায় ভিসা অফিসে যায়। কিন্তু ভিসার মেয়াদ অনেক আগে শেষ হওয়ায় পুলিশ তাদের গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।

সূত্র জানায়, এদের অধিকাংশের বাড়ি কুমিল্লা ও সুনামগঞ্জ জেলায়। এদের মধ্যে একজন মহিলাও রয়েছে।