২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিআইসির ১১ টি শিল্প কারখানার মধ্যে ৮টি গত অর্থ বছরে লোকসান দিয়েছে

বিসিআইসির নিয়ন্ত্রাণাধীন দেশের ১১ টি শিল্প কারখানার মধ্যে ৮টি গত অর্থ বছরে লোকসান দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2005, 07:17 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

৮ টি শিল্পে লোকসান হয়েছে প্রায় ২০২ কোটি ৯৯ লাখ টাকা এবং ৩ টি শিল্পে লাভ হয়েছে ২১ কোটি ৮০ লাখ টাকা। গত অর্থ বছরে নিট লোকসান হয়েছে ১৮১ কোটি ১৯ লাখ টাকা।

শিল্প মন্ত্রী মতিউর রহমান নিজামী বুধবার জাতীয় সংসদে জামায়াত সদস্য ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

গোলাম মোহাম্মদ কাদেরের এক প্রশ্নের জবাবে শিল্প মন্ত্রী জানান, গত দুই অর্থ বছরে চিনিশিল্পে প্রায় ৮০ কোটি ২৩ লাখ ৭৭ হাজার টাকা লোকসান হয়েছে। এর মধ্যে ২০০৪-০৫ অর্থ বছরে ২১ কোটি ৫৪ লাখ ২২ হাজার টাকা এবং ২০০৩-০৪ অর্থ বছরে ৫৮ কোটি ৬৯ লাখ ৫৫ হাজার টাকা।