২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলার আসামী আনিস ৩ দিনের রিমান্ডে

সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কোটালীপাড়ার জনসভায় বোমা পুঁতে হত্যা চেষ্টা মামলার আসামী, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান মুন্সির ভাই আনিসুজ্জামান মুন্সি সাগরকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

পুলিশ বুধবার আনিসকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানায়। সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে রিমান্ডে নিয়ে পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।

সাগরের কাছে ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলা সম্পর্কিত চাঞ্চল্যকর তথ্য থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।