২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর মিরপুর এলাকা থেকে জেএমবি’র সদস্য সন্দেহে সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার

রাজধানীর মিরপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 10:44 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

পরে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশ কিশোরগঞ্জ নিয়ে যায়।

মিরপুর জোনের এসি আবু রায়হান এ বিষয়ে কিছু জানেন না বলে বিডিনিউজকে জানান।

ডিবির এডিসি শফিকুর রহমান গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেন, কিশোরগঞ্জ পুলিশের একটি দল জেএমবি’র সদস্য সন্দেহে ওই ব্যক্তিকে মিরপুর থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।

তবে তিনি গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিচয় জানাতে পারেননি।

অপর একটি সূত্র জানায় গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হারুনুর রশীদ। সে সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা।

সূত্র জানায়, ওই কর্মকর্তা জেএমবির সদস্যদের বিভিন্ন সময় প্রশিক্ষণ দিয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।