গাজিপুরে গণধোলাইয়ে ছিনতাইকারি নিহত
গাজীপুর সদরের কাশিমপুর ইউনিয়নের সারদাগঞ্জে মোটর সাইকেল ছিনতাই করতে গিযে আবুল বাশার (২৫) নামে এক ছিনতাইকারি মঙ্গলবার গণধোলাইয়ের শিকার হয়ে প্রাণ হারিয়েছে।
বাশার সারদাগঞ্জের ওয়ার্কশপ ব্যবসায়ী ওহাব আলীর মোটর সাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়।
স্থানীয়রা আরও জানায়, নিজ মোটর সাইকেল যোগে কাজী মার্কেট যাওয়ার পথে ওহাব আলীর গতিরোধ করে তার ওপর বাশার হামলা চালায় এবং মারধোর করে মোটর সাইকেলের চাবি ছিনিয়ে নেয়। ওহাবে চিৎকারে এলাকাবাসী ছুটে এসে বাশারকে আটক করে এবং ব্যাপক গণধোলাই দেয়। এক পর্যায়ে সে সংজ্ঞা হারিয়ে ফেলে। পরে তাকে গাজীপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। বাশারের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়।
এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
