২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫

সুনামগঞ্জ সিলেট মহাসড়কের নোয়াগাঁও নামক স্থানে মঙ্গলবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 05:37 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে দিরাই-এর উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সকাল ১১ টার দিকে নোয়াগাঁওয়ের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। নিহতরা হলো শাল্লা উপজেলার কাশিমপুর গ্রামের শামসুল হক ও দিরাই উপজেলার নয়ারচর গ্রামের রাজিয়া। নিহত অপর জনের পরিচয় পাওয়া যায়নি।