২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রোলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আবুধাবি

আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি ভবিষ্যতে পেট্রোলের মূল্য আর না বাড়ানোর কথা জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

সাইফুর রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 03:54 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

বছর শেষ হওয়ার আগে যে কোনও সময় পেট্রোলের দাম বাড়ার সম্ভাবনা থাকায় প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে রোববার একথা জানায়।

আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির একজন কর্মকর্তা জানান, ১৮ সেপ্টেম্বর ওই বিবৃতিতে ভবিষ্যতে কোনওভাবেই পেট্রোলের দাম না বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।

আবুধাবিতে আগস্ট মাসে পেট্রোলের দাম ৩০ শতাংশ বেড়ে গেলে অর্থনীতিবিদরা শঙ্কিত হয়ে পড়েন। খাদ্য, যোগাযোগ, বিমানের টিকিটের মূল্যসহ প্রায় সকল ধরনের ব্যয় বেড়ে যায়। ফলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের লোকেরা চরম দুর্ভোগের শিকার হন। সে সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর প্রভাব পড়ে।

আবুধাবির বেসরকারি সংস্থাগুলো সোমবার তেলের দাম আর না বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করে। এ ব্যাপারে পদক্ষেপ নিতে তা প্রেসিডেন্সিয়াল অ্যাফেয়ার্স বিভাগে জমা দেওয়া হবে।