২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের জামিন মঞ্জুর

ঢাকায় ভারতীয় ডেপুটি হাই কমিশনারের স্ত্রী রূপা চক্রবর্তীকে গালিগালাজসহ আটকে রাখার মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আকবর সোবহান ওরফে শাহ আলম সোমবার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসর্মপন করে জামিন নিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 03:34 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

শাহ আলমের পক্ষে বসুন্ধরা গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজার ইকবাল আহমেদ জামিনের আবেদন করেন। শুনানীর পর ম্যাজিস্ট্রেট শফিক আনোয়ার পাঁচ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

মামলার শুনানীকালে তার আইনজীবী বলেন, মামলার দন্ডবিধি ৩৪২ ও ৫৩৬ ধারা জামিনযোগ্য অপরাধ।

তিনি জামিন আবেদন জানিয়ে বলেন, তার মক্কেল একজন প্রতিষ্ঠিত শিল্পপতি ও ব্যবসায়ী। জামিন পেলে পলাতক হওয়ার কোনো কারণ নেই। তিনি অবশ্যই বিচারের সম্মুখীন হবেন।

জামিনের বিরোধীতা করেন রাষ্ট্রপক্ষের জিআরও এসআই ছাইরুল।

ইতিপূর্বে আদালত একই অপরাধে বসুন্ধরা চেয়ারম্যানের দেহরক্ষীর জামিন মঞ্জুর করেছেন।