২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিহাদী বইপত্রসহ শিবির নেতা গ্রেফতার, পরে মুক্তি

পুলিশ রোববার নগরীর পল্টন মোড় থেকে জিহাদী সিডি ও বইসহ ইসলামী ছাত্র শিবিরের এক নেতাকে গ্রেফতার করলেও পরে শিবির ও জামায়াত নেতারা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 10:26 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

গ্রেফতারকৃত শিবির নেতার নাম মোহাম্মদ আলতাফ (২৫)। সে নিজেকে রাজশাহীর দূর্গাপুর উপজেলা শিবিরের সভাপতি বলে পরিচয় দেয়।

গ্রেফতারের সময় তার কাছ থেকে পুলিশ দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজের সিডি ও ইসলামী বই উদ্ধার করে।

আলতাফকে গ্রেফতারের খবর শুনে জনা বিশেক শিবির ও জামায়াত সদস্য ঘটনাস্থলে হাজির হয়ে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।