২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি বছরের ৮ মাসে দেশের মানবশক্তি রপ্তানি কমেছে

চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) ২০০৪ সালের তুলনায় দেশের মানবশক্তি রপ্তানি কমে গিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 09:14 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর পক্ষে এনজিও বিষয়ক প্রতিমন্ত্রী লুৎফুর রহমান খান আজাদ রোববার জাতীয় সংসদকে এ তথ্য জানান।

তিনি জানান, সৌদি আরব নিজের দেশের লোকদের কাজ দেওয়ার জন্যে বাংলাদেশ থেকে শতকরা ৩০ ভাগ লোক নেয়া কমিয়ে দিয়েছে। ফলে বাংলাদেশের মানবশক্তি রপ্তানি কমে গিয়েছে।

তিনি বলেন, কিন্তু এসময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে মানবশক্তি রপ্তানি বেড়েছে।

অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জনগণের সাথে প্রতারণার অভিযোগে সরকার গত বছর সাতটি রিক্রুটিং এজেন্সি’র সনদ বাতিল করেছে।