দূর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য বরিশালে ৩ দিন ধরে ২৮টি রুটে নৌযান চলাচল বন্ধ
খারাপ আবহাওয়া এবং গোটা দক্ষিণাঞ্চলে ২ নং নৌ হুশিয়ারী সংকেত থাকায় তিনদিন ধরে বরিশালের অভ্যন্তরীণ ২৮টি রুটে এমএল টাইপের (৬৫ ফুটের কম দীর্ঘ) লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
এতে এসব রুটে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নৌ ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল মালেক বিডিনিউজকে জানান, আবহাওয়ার পরিবর্তন না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
বিআইডব্লিউটিসি’র ম্যানেজার শাহ্ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য সোমবার সরকারের একমাত্র নৌযান আলাউদ্দিন চট্টগ্রাম থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসবে না। একই কারণে গত সোমবারও আলাউদ্দিন বরিশালে আসেনি।
