২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলাপাড়ায় বরযাত্রীবাহী ট্রলার ডুবে বর নিহত

পটুয়াখালীর কলাপাড়ায় রোববার বরযাত্রীবাহী একটি ট্রলার ডুবে বরের মৃত্যু হয়েছে। হতভাগ্য এ বরের নাম কালাম মুদি (৩২)।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 07:29 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

দুপুর ২টার দিকে ৪২ জন বরযাত্রী নিয়ে কলাপাড়া থেকে ট্রলারটি সাফাখালী যাচ্ছিল। সাপুড়িয়ার খাল দিয়ে যাওয়ার সময় পক্ষিয়াপাড়া আয়রন ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়। এসময় আটকে পড়া স্বজনদের উদ্ধার করতে গিয়ে কালাম নিজে আর তীরে উঠতে পারেনি।

কালাম শুক্রবার সাফাখালী গ্রামের মৌজে আলী হকের মেয়েকে বিয়ে করে। রোববার কনেকে তুলে আনতে তারা কনের সাফাখালীর বাড়িতে যাচ্ছিল।

বর কালামের মর্মান্তিক মৃত্যুতে তার এবং কনে উভয়ের বাড়িতে শোকের ছায়া নেমে আসে।