২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়ার সাথে নবনিযুক্ত পাক হাই কমিশনারের সাক্ষাৎ

নবনিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার আলমগীর বাবর রোববার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার সাথে সাক্ষাৎ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 05:02 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, আসন্ন সার্ক সম্মেলন ও ইসলামাবাদে অনুষ্ঠিতব্য স্যানিটেশন সংক্রান্ত সাকোশান সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে মত বিনিময় করেন। খবর বিজ্ঞপ্তির।

সাক্ষাৎকালে এজিআরডি মন্ত্রী বলেন, পাকিস্তান বাংলাদেশের অত্যন্ত পুরনো বন্ধু এবং আগামী দিনগুলোতে পারস্পরিক স্বার্থে দু’ দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।

পাকিস্তানি হাই কমিশনার উভয় দেশের মধ্যে বিভন্ন পর্যায়ে নিয়মিত প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন।