২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৩ বছর আগে ডুবে যাওয়া বার্জ উদ্ধার

দীর্ঘ প্রায় ৩৩ বছর আগে ঝালকাঠি শহর সংলগ্ন সুগন্ধা নদীতে ডুবে যাওয়া বিআইডব্লিউটিএ’র একটি বার্জ শনিবার উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 04:40 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

এলাকাবাসী জানায়, তেল ডিপোর কাছে থাকা বার্জটিতে ট্যাংকার ও লঞ্চ ভিড়ত। ঝড়ের কবলে পড়ে বার্জটি ডুবে যায়। সে সময় এটি উদ্ধারে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি এবং পরেও এর কোনও খোঁজখবর পাওয়া যায়নি। কিছুদিন আগে তেল ট্যাংকের নোঙর ফেলার সময় বার্জটির অস্তিত্বের সন্ধান মেলে। স্থানীয় লোকজনের চেষ্টায় প্রায় ৩০ ফুট লম্বা বার্জটি উদ্ধার করা হয়েছে।