সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে ২ জন নিহত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত এবং কমপক্ষে ১৪ জন আহত হয়েছে।
রোববার পুলিশ সূত্রে এ খবর জানা গেছে।
উপজেলার সাদামারা গ্রামের উত্তর ও দক্ষিণ পাড়ার মধ্যে কিছুদিন আগে অনুষ্ঠিত ফুটবল খেলার জয়-পরাজয় নিয়ে শনিবার রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে উত্তর পাড়ার আঃ রশিদ(৪০) এবং দক্ষিণ পাড়ার সাদ্দাম হোসেন (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় কমপক্ষে ১৪ জন।
খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ রোববার সকালে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
গ্রামে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
