কুড়িগ্রামে আমন ক্ষেতে পোকার আক্রমন, কৃষকরা দিশেহারা
-কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলায় আমন ক্ষেতে ব্যাপক হারে পোকার আকমণ দেখা দেওয়ায় দিশেহারা হয়ে পড়েছে এলাকার কৃষকরা। চড়ামুল্যে বিভিন্ন কীটনাশক দিয়েও সুফল পাচ্ছেন না তারা।
এলাকার কৃষকরা জানিয়েছেন, আমন ক্ষেতে মাজরা, পামরি, গোলপঁচা, নলিমাছি ইত্যাদি পোকা আক্রমণ করেছে। গত এক সপ্তাহে এ অঞ্চলে বৃষ্টিপাত না হওয়ায় প্রখর রোদে জমির পানি শুকিয়ে যাচ্ছে। প্রতিকূল এই আবহাওয়ার সূযোগে মাজরা পোকার আক্রমণ সবচেয়ে বেশি দেখা দিয়েছে। এছাড়া নিচু জমিতে গোলপচাঁ রোগের প্রকোপও বেশি।
কৃষকরা বিভিন্ন জাতীয় কীটনাশক প্রয়োগ করেও এসব পোকার হাত থেকে আমন ক্ষেতকে রক্ষা করতে পারছেন না। একটি ক্ষেতে কীটনাশক প্রয়োগ করলে এসব পোকা চলে যাচ্ছে অন্য ক্ষেতে।
