সিলেটে সিনেমা হলে রিভলবারসহ যুবক আটক
সিলেট নগরীর অভিজাত সিনেমা হল ‘নন্দিতা’ থেকে পুলিশ শনিবার বিকেলে রিভলবারসহ এক যুবককে আটক করেছে।
আটককৃত যুবক এমরান (৩০) সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার মৃত মোক্তাদির আলীর পুত্র।
পুলিশ সূত্র জানায়, দুপুর তিনটায় হলের ‘শো’ শুরু হওয়ার আগ মুহূর্তে নিরাপত্তা রক্ষী এবং গোয়েন্দা পুলিশের একটি দল সিনেমা হলে রুটিন অনুযায়ি তল্লাশী চালানোর সময় এমরানকে অস্ত্রসহ আটক করে। আটক করার পর তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে ব্যপক জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা করা হবে।
