২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় জাল ফেলাকে কেন্দ্র করে জেলেদের মধ্যে সংঘর্ষ, ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২৪

ভোলায় মেঘনার ডুবো চরে জাল ফেলাকে কেন্দ্র করে শনিবার জেলেদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে চার জেলে গুলিবিদ্ধ এবং আরও ২০ জন আহত হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

আশংকাজনক অবস্থায় গুলিবিদ্ধ দুই জেলেকে চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোরে ভোলা-দৌলতখান সীমান্তবর্তী মেদুয়ার ডুবোচরে বেড়া জাল ফেলাকে কেন্দ্র করে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিএনপির প্রভাবশালী দু’নেতার নিয়ন্ত্রণাধীন দুটি জেলে গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ইয়াছিন (৪০), জাহাঙ্গীর (৩০), ইলিয়াস (৩০) ও বাগান আলী (৩৫) গুলিবিদ্ধ হয়। ভোলা ও দৌলতখান পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।