চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধের লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বালুগ্রাম এলাকায় রাস্তার পাশ থেকে পুলিশ গত বৃহস্পতিবার মধ্যরাতে তাসু নামের এক বৃদ্ধ’র লাশ উদ্ধার করেছে।
নিহত তাসুর বাড়ী একই উপজেলার নয়দিয়াড়ী এলাকায়।
স্থানীয় সূত্র জানিয়েছে, বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এদিকে নিহতের বড় ভাই মাহতাব বালুগ্রামের ফজলুর রহমান, তার ছেলে রতন ও কাশেম মাষ্টারকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছে।
