২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ব্যবসায়ীসহ ২ জন খুন

ফেনীতে সন্ত্রাসীরা ব্যবসায়ীসহ দুই ব্যক্তিকে খুন করেছে। এদের মধ্যে একজনের পরিচয় জানা যায়নি।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

পুলিশ ও এলাকাবাসী জানায়, শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী সফিকুর রহমানকে (৪৮) বৃহস্পতিবার গভীর রাতে শান্তি কোম্পানী রোডের জাপানি ভবনের বাসায় দুর্বৃত্তরা হাত পা বেধে শ্বাসরোধ করে হত্যা করেছে।

পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার গভীর রাতে ফেনীর মাস্টারপাড়া এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এক ব্যক্তিকে (৪৫) হত্যার পর লাশ রেল লাইনের পাশে ফেলে রেখে যায়।

লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি।