২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে পুলিশের ওপর হামলাকারী ছাত্রদল নেতা গ্রেফতার

বাগেরহাটের কচুয়ায় গত জুলাই মাসে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তার ওপর হামলা মামলার অন্যতম আসামী থানা ছাত্রদলের প্রচার সম্পাদক শেখ রবিউল ইসলাম রবি (২০) কে পুলিশ গ্রেফতার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

শুক্রবার দুপুরে কচুয়া থানা পুলিশ উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গত ৩০ জুলাই কচুয়া উপজেলা যুব লীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত র‌্যালীতে স্থানীয় বিএনপির কর্মী সমর্থকরা হামলা চালায়। পুলিশ তাদের নিবৃত্ত করতে গেলে ছাত্রদল নেতা রবিউল ও তার সহযোগীরা কচুয়া থানার কর্তব্যরত এস.আই. নূরুজ্জামান মল্লিককে লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। এ ঘটনায় কচুয়া থানার এস.আই. সোলায়মান বাদী হয়ে কচুয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক, স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং জেলা আইন শৃঙ্খলা কমিটির অন্যতম সদস্য হাজরা আসাদুল ইসলাম পান্নাসহ ১৬ জন বিএনপি নেতা-কর্মীর নামে মামলা করেন। এই মামলার আর কোন আসামীকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি।

ধৃত রবিউল শুক্রবার কচুয়া থানায় বসে স্থানীয় সাংবাদিকদের কাছে নিজেকে কচুয়া থানা ছাত্রদলের প্রচার সম্পাদক বলে দাবি করে। সে কচুয়া সদর উপজেলার হাজরাখালি গ্রামের হাশেম শেখের পুত্র।