খুলনায় সাড়ে ৪ লাখ টাকার সুন্দরী কাঠ উদ্ধার
খুলনা নগরীর চানমারী এলাকায় বনবিভাগ বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৩৫০ ঘনফুট সুন্দরী কাঠ উদ্ধার করেছে।
উদ্ধারকৃত কাঠের মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা।
বনবিভাগ সূত্র জানায়, বৃহস্পতিবার সুন্দরবন পশ্চিম বন বিভাগের সদর এসি এফ মাহমুদুল হাসানের নেতৃত্বে বটিয়াঘাটা ভাসমান টহল ফাঁড়ির একটি দল চানমারী এলাকায় অভিযান চালায়। এসময়ে ট্রাক (নম্বর যশোর ট-০২-০১৮৫) যোগে ৫০ টুকরা ৩৫০ ঘনফুট সুন্দরী কাঠ অনত্র পাচারকালে বনবিভাগ উদ্ধার করে।
