২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংযুক্ত আরব আমিরাত থেকে ভ্রমনে বিমানের ভাড়া বাড়ছে

জেট ফুয়েলের মূল্য বৃদ্ধির পর দুবাই থেকে বিশ্বের অন্যত্র ভ্রমনের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এবং অন্য দু’টি এয়ারলাইন্সে ভ্রমনের জন্যে যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হবে।

নিজস্ব প্রতিবেদক

সাইফুর রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

বিশ্বব্যাপী তেলের দাম আরেক দফা বাড়ার কারণে বুধবার এমিরেটসসহ অনেক কোম্পানি সংযুক্ত আরব আমিরাত থেকে বিশ্বের অন্যত্র ভ্রমনের ক্ষেত্রে বিমান ভাড়া বৃদ্ধি করেছে।

দুবাইতে কর্মরত বিমানের এক কর্মকর্তা জানান, ভাড়া বৃদ্ধির কারণে বিমান বাংলাদেশ, এমিরেটস ও শ্রীলংকান এয়ারলাইন্সসহ বেশ কয়েকটি এয়ারলাইন্সের ফিরতি টিকিটেই বাড়তি ভাড়া যোগ হচ্ছে।

বুধবার থেকেই এমিরেটস তার সকল টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে।

এদিকে ভারতের জাতীয় এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া এখনও ভাড়া বৃদ্ধির ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। তবে ভাড়া বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন এয়ার ইন্ডিয়ার কর্মকর্তারা।

থাই এয়ারওয়েজ ও ক্যাথে প্যাসিফিক ইতোমধ্যেই ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে। তবে গালফ এয়ারসহ অনেক এয়ারলাইন্স বলছে, জেট ফুয়েলের মূল্য বৃদ্ধি এবং বাজার বিবেচনা করে তারাও হয়ত ভাড়া বাড়াতে বাধ্য হবেন।

আরও কিছু এয়ারলাইন্স আগামী সপ্তাহ থেকেই বর্ধিত ভাড়া কার্যকর করবে বলে ধারণা করা হচ্ছে।