২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতার প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ ভাষণ প্রচার করতে পারেনি

প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ ভাষণ সরাসরি সম্প্রচার করতে পারল না বাংলাদেশ বেতার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 08:21 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে বলে বুধবার থেকেই বেতারে বারবার ঘোষণা দেওয়া হয়। কিন্তু ভোর ৬টা ১৪ মিনিট থেকে ৬টা ১৮ মিনিট পর্যন্ত মাত্র চার মিনিট প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচারের পর ঘোষণা করা হয়, টেলিযোগাযোগ বিঘ্নের কারণে প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার সম্ভব হচ্ছে না।

ভাষণটি প্রচারের জন্যে বুধবার বিশেষ অধিবেশন ঘোষণা করা হয়। ওই দিন দিবাগত রাত ২টা ৫০ মিনিটে তা শুরু হয়। ঢাকাসহ দেশের ১০টি বেতার কেন্দ্র একযোগে এ অধিবেশন প্রচার করে।

অনেক শ্রোতা জানান, ঘোষক প্রধানমন্ত্রীর ভাষণ শুরুর ঘোষণা দেন এবং চার মিনিট পর তিনিই আবার প্রচার বিঘ্নের ত্রুটি স্বীকার করেন।

এ ব্যাপারে মন্তব্য করার জন্যে বেতারের শীর্ষ কোনও কর্মকর্তাকে বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা দাবি করেন, সম্প্রচার দু’ মিনিটের জন্যে বন্ধ ছিলো।